بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
86:1وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
শপথ আসমানের এবং রাতে যা আবির্ভূত হয় তার
86:2وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
আর কিসে আপনাকে জানাবে ‘রাতে যা আবির্ভূত হয়’ তা কী
86:3ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
উজ্জ্বল নক্ষত্ৰ [১]।
86:4إِن كُلُّ نَفۡسٍ لَّمَّا عَلَيۡهَا حَافِظٌ
প্রত্যেক জীবের উপরই তত্ত্বাবধায়ক রয়েছে [১]।
86:5فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে [১]
86:6خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে [১]
86:7يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে [১]।
86:8إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٌ
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম [১]।
86:9يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
যেদিন গোপন বিষয় পরীক্ষিত হবে [১]
86:10فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না এবং সাহায্যকারীও নয়।
86:11وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
শপথ আসমানের, যা ধারণ করে বৃষ্টি [১]
86:12وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
এবং শপথ যমীনের, যা বিদীর্ণ হয় [১]
86:13إِنَّهُۥ لَقَوۡلٌ فَصۡلٌ
নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।
86:14وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
এবং এটা নিরর্থক নয় [১]।
86:15إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدًا
তারা ভীষণ ষড়যন্ত্র করে [১]
86:16وَأَكِيدُ كَيۡدًا
এবং আমিও ভীষণ কৌশল করি [১]।
86:17فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
অতএব, কাফিরদেরকে অবকাশ দিন; তাদেরকে অবকাশ দিন কিছু কালের জন্য [১]।
Translation: Abu Bakr Zakaria.