بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
88:1هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
আপনার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামতের) সংবাদ এসেছে
88:2وُجُوهٌ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
সেদিন অনেক চেহারা হবে অবনত [১]
88:3عَامِلَةٌ نَّاصِبَةٌ
ক্লিষ্ট, ক্লান্ত [১]
88:4تَصۡلَىٰ نَارًا حَامِيَةً
তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে [১]
88:5تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٍ
তাদেরকে অত্যন্ত উষ্ণ প্রস্রবণ থেকে পান করানো হবে
88:6لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত গুল্ম ছাড়া [১]
88:7لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٍ
যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধা নিবৃত্ত করবে না।
88:8وُجُوهٌ يَوۡمَئِذٍ نَّاعِمَةٌ
অনেক মুখমণ্ডল সেদিন হবে আনন্দোজ্জ্বল
88:9لِّسَعۡيِهَا رَاضِيَةٌ
নিজেদের কাজের সাফল্যে পরিতৃপ্ত [১]
88:10فِي جَنَّةٍ عَالِيَةٍ
সুউচ্চ জান্নাতে
88:11لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةً
সেখানে তারা অসার বাক্য শুনবে না [১]
88:12فِيهَا عَيۡنٌ جَارِيَةٌ
সেখানে থাকবে বহমান প্রস্রবণ
88:13فِيهَا سُرُرٌ مَّرۡفُوعَةٌ
সেখানে থাকবে উন্নত [১] শয্যাসমূহ
88:14وَأَكۡوَابٌ مَّوۡضُوعَةٌ
আর প্রস্তুত থাকবে পানপাত্ৰ
88:15وَنَمَارِقُ مَصۡفُوفَةٌ
সারি সারি উপাধান
88:16وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ
এবং বিছানা গালিচা
88:17أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ
তবে কি তারা তাকিয়ে দেখে না উটের দিকে, কিভাবে তা সৃষ্টি করা হয়েছে
88:18وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ
এবং আসমানের দিকে, কিভাবে তা উর্ধ্বে স্থাপন করা হয়েছে
88:19وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ
এবং পর্বতমালার দিকে, কিভাবে তা প্রতিষ্ঠিত করা হয়েছে
88:20وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ
এবং ভূতলের দিকে, কিভাবে তা বিস্তৃত করা হয়েছে [১]
88:21فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
অতএব আপনি উপদেশ দিন; আপনি তো কেবল একজন উপদেশ দাতা [১]
88:22لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ
আপনি তাদের উপর শক্তি প্রয়োগকারী নন।
88:23إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
তবে কেউ মুখ ফিরিয়ে নিলে ও কুফরী করলে
88:24فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ
আল্লাহ্ তাদেরকে দেবেন মহাশাস্তি [১]।
88:25إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ
নিশ্চয় তাদের ফিরে আসা আমাদেরই কাছে
88:26ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم
তারপর তাদের হিসেব-নিকেশ আমাদেরই কাজ।
Translation: Abu Bakr Zakaria.